শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

T20 World Cup24: আর এবার সুপার এইটে রয়েছে দুইটি গ্রুপ। দুটি গ্রুপে দল রয়েছে চারটি করে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হলো চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ। এবার সুপার এইটের খেলা। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে দুটি দেশে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ লিগের সব ম্যাচগুলোই হয়েছে আমেরিকাতে। সুপার এইট এবং বাকি ম্যাচগুলি হবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ লিগ শেষ করে কোন আটটি দল গ্রুপ এইটে উঠলো তা এক নজরে দেখে নেয়া যাক।

আরও পড়ুন: সুপার এইটে বাংলাদেশ, খেলবে ভারতের বিরুদ্ধে, রোহিতদের আর প্রতিপক্ষ কোন দল ?

india 6

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট কুড়িটি দেশ অংশগ্রহণ করেছিল। সব দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। একেকটি গ্রুপে দল ছিল পাঁচটি। আর এবার সুপার এইটে রয়েছে দুইটি গ্রুপ। দুটি গ্রুপে দল রয়েছে চারটি করে। গ্রুপে থেকে চার ম্যাচে সাত পয়েন্ট পেয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। ত্রিসঙ্গে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে এই গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নিয়েছে আমেরিকা।

USA

গ্রুপ বি থেকে চার ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে সুপার এইটে পৌঁছেছে পঞ্চাশ ওভার বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অপরদিকে এই গ্রুপ থেকে জাতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট চার ম্যাচে পাঁচ। গ্রুপ সি থেকে সুপার এইটে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। এই গ্রুপে অঘটন হলো গ্রুপ লিগ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড।

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

sa

গ্রুপ ডি থেকে চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে সুপার এইটে পৌঁছেছে সাউথ আফ্রিকা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ।সুপার এইট এর ম্যাচ শুরু হবে আগামী উনিশে জুন। সুপার এইটে ভারতের সামনে যে তিনটি দল থাকবে তারা হল বাংলাদেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন