সুপার এইটে বাংলাদেশ, খেলবে ভারতের বিরুদ্ধে, রোহিতদের আর প্রতিপক্ষ কোন দল ?

T20 World Cup24: নেপালের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও শেষ অবধি জয়ের হাসিতেই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোনও অঙ্কে নয়। নিজেদের জয়েই সুপার এইট নিশ্চিত করল বাংলাদেশ। গ্রুপ ডি থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুধু এই গ্রুপই নয়, সুপার এইটেও বাকি ছিল একটি মাত্র জায়গা। তার লড়াইয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশ যদি নেপালের কাছে বড় ব্যবধানে হারত এবং নেদারল্যান্ডস যদি বিশাল ব্যবধানে হারাত শ্রীলঙ্কাকে, সেক্ষেত্রে ডাচদের একটা সুযোগ ছিল।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, মৃতদের ২ লক্ষ-আহতদের ৫০ হাজার

T201

দুটোর কোনওটিই অবশ্য হয়নি। নেপালের বিরুদ্ধে লড়াই কঠিন হলেও শেষ অবধি জয়ের হাসিতেই মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। গ্রুপ এ থেকে ভারত অনেক আগেই সুপার এইটে পৌঁছে গিয়েছে। এবার রোহিতদের দেখা হবে বাংলাদেশের সঙ্গেও।

শেষ আটের গ্রুপে আছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়াও। ২০ জুন ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ ২২ জুন, অ্যান্টিগায়। সুপার এইটে ভারতের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

সুপার এইটে বাংলাদেশ, খেলবে ভারতের বিরুদ্ধে, রোহিতদের আর প্রতিপক্ষ কোন দল ?

bang

২৪ জুন সেন্ট অ্যান্টিগায় নামবেন রোহিতরা। সব ম্যাচই ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে। এর পর প্রথম এবং দ্বিতীয় গ্রুপের শীর্ষস্থানে শেষ করা দুই দল চলে যাবে সেমিফাইনালে। ২৬ এবং ২৭ জুন পরপর হবে দুই সেমিফাইনাল ম্য়াচ। ২৯ জুন হবে ফাইনাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন