সোমবার সকালবেলা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল একটি মালগাড়ি। এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত বহু। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণের কথা ঘোষণা করে দিলেন। যাঁদের মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু ৫, আহত বহু


দার্জিলিঙে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।

এই মুহূর্তে ফাঁসিদেওয়া এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছেন। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
Related Newsকঙ্কালীতলায় বিধর্মীদের ‘প্রবেশ নিষেধ’! মন্দির শুদ্ধকরণ করে হোর্ডিং টাঙাল বিজেপি—কোন পথে রাজ্যের ধর্মচর্চা?দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস— Narendra Modi (@narendramodi) June 17, 2024
কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর, মৃতদের ২ লক্ষ-আহতদের ৫০ হাজার

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের তরফে জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁদের যুব মোর্চার কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই অনুমান।









