ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু ৫, আহত বহু

Kanchenjunga Express: রেলের দাবি, সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিল মালগাড়ি। তা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে ধাক্কা মারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। বহু যাত্রী আহত হয়েছেন। চলছে উদ্ধারকাজ। রেল পুলিশ জানিয়েছে, পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুমড়ে যাওয়া একটি বগি থেকে উদ্ধারকার্য এখনও শুরুই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ফের মোদী-ম্যাজিক! সুর নরম চন্দ্রবাবুর, স্পিকার পদে বিজেপিকেই ঐক্যবদ্ধ সমর্থন শরিকদের!

rail1

যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা। আপাতত সেটা নিয়েই দুশ্চিন্তায় রেলের আধিকারিকরা। যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে বগি না কাটলে উদ্ধার করা সম্ভব নয় বলেও রেল কর্মীরা জানাচ্ছেন।

কিন্তু কেন এই দুর্ঘটনা? তা নিয়ে মুখ খুলল রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিল মালগাড়ি। তা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকে ধাক্কা মারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এবং ১৫টি অ্যাম্বুলেন্স। ওয়্যার-রুমে আছেন মন্ত্রীরা।

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মৃত্যু ৫, আহত বহু

rail2

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়েই এক্স-হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে হতভম্ব।” উদ্ধারকাজ ও চিকিৎসায় সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিত্সক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত