এবারের লোকসভায় কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী আসন থেকে বিপুল ভোটে জয় পান। কিন্তু, এবার ওয়েনাড় বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছে হাত-শিবির। এই দু’টি কেন্দ্র থেকেই সদ্য সমাপ্ত লোকসভায় তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জেতেন রাহুল।
আরও পড়ুন: সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামায়নি, দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকেরই দোষ দেখছে রেল


২০১৯ সালের লোকসভায় আমেঠি থেকে বিজেপির স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল। এরপর বেছে নেন ওয়েনাড়কে। সাফল্যও পান। রাহুলের থেকে মুখ ফেরায়নি ওয়েনাড়। এবারেও তাই। সঙ্গে রায়বরেলী থেকেও জয় পান রাহুল। এটা আবার তাঁর মা সনিয়া গান্ধীর ছেড়ে আসা আসন। সব মিলিয়ে, কংগ্রেস শিবিরে একটা খুশির মেজাজ। ৯৯ আসন এসেছে এবার গোটা দেশ থেকে। ওয়েনাড় থেকে প্রিয়াঙ্কা জিতলে এবার লোকসভায় ভাইবোনকে একসঙ্গে দেখা যাবে।

আজ এই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়েনাড়ের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলী এবং ওয়েনাড়ের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড় ছাড়ছি। প্রিয়ঙ্কা লড়বেন ওয়েনাড় থেকে।’’
বোনকে জেতা আসন ছেড়ে দিলেন রাহুল, ওয়েনাড় থেকে ভোটে লড়বেন প্রিয়াঙ্কা
লোকসভা নির্বাচনের মূল পর্বে একটা জল্পনা চলছিল যে প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদির বিপক্ষে বারাণসী থেকে লড়তে পারেন। ফলাফল প্রকাশের পরেও রাহুল গান্ধীকে বলতে শোনা গিয়েছিল বারাণসি থেকে যদি প্রিয়াঙ্কা গান্ধী লড়তেন তাহলে নরেন্দ্র মোদির হার নিশ্চিত ছিল। যদিও সে জল্পনা সত্যি হয়নি। লোকসভা নির্বাচনে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী না লড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু দলের পর কামব্যাকের পর সংসদে প্রিয়াঙ্কাকে দেখতে চাইছেন রাহুল এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।











