করোনা ভাইরাস, দেশ কিংবা রাজ্য নয়, সমগ্র বিশ্বে ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। বিগত কিছু সময় ধরে দাপট কিছুটা কমেছে করোনার। তবুও উদ্বেগের অন্ত নেই। এবার এক নতুন রোগ মাথাচাড়া দিয়ে উঠছে। যার নাম মাঙ্কি ফিভার। ইতিমধ্যেই কর্ণাটকে সংক্রমণ ছড়িয়েছে। হাসপাতালে বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। এই রোগের উপসর্গ কী? মাঙ্কি ফিভার (Moneky Fever Symptoms) কি মহামারীর রূপ নেবে? সতর্ক থাকুন এখন থেকেই।

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?
রিপোর্ট বলছে, কর্ণাটক (Karnataka) রাজ্যে গত ১৫ দিনে আক্রান্তের সংখ্যা অনেক। উত্তর কান্নাড়া জেলায় সংক্রমণ বাড়ছে। গত ১৬ জানুয়ারি প্রথম আক্রান্তের হদিশ পাওয়া যায়। এখনও পর্যন্ত ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে সিদ্দারামাইয়া সরকারের। পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর।

মাঙ্কি ফিভারের উপসর্গ কী?
একটানা তিন থেকে পাঁচ দিন জ্বর থাকবে।
গা-হাতে ব্যথা থাকবে।
মাথা ব্যথা, রোগী যন্ত্রণায় কাবু হয়ে যাবে।
সর্দি-কাশি
চোখ লাল হয়ে যাবে।
চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

উত্তর কান্নাড়া জেলায় মাঙ্কি ফিভারের সংক্রমণ বাড়তেই তৎপর প্রশাসন। স্বাস্থ্যকর্মীরা (Health Workers) বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা গড়ে তুলছেন। বিশেষ করে যারা জঙ্গল সংলগ্ন এলাকায় থাকেন তাঁদের সতর্ক করা হচ্ছে। মাঙ্কি ফিভারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে।



