কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

আগামী সপ্তাহে বিধানসভার বাজেট অধিবেশন (WB State Budget 2023)। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এরমধ্যে মমতা সরকারের বাজেটে কী চমক থাকে সেদিকেই নজর থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে শেষ বাজেটে কোনও চমকই পায়নি মধ্যবিত্ত। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে কটাক্ষ করে বাংলার শাসক দল তৃণমূল। এবার পালা রাজ্যের। আগামী সপ্তাহে বিধানসভার বাজেট অধিবেশন (WB State Budget 2023)। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এরমধ্যে মমতা সরকারের বাজেটে কী চমক থাকে সেদিকেই নজর থাকবে।

কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার ডেডলাইন, বিদায়ের পথে শীত! বিরাট ভোলবদল আবহাওয়ার

আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট (West Bengal Budget)। লোকসভা নির্বাচনের আগে শেষ বাজেট। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একের পর এক প্রকল্প চালু করেছেন। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘সবুজ সাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘বিধবা ভাতা’র মত প্রকল্প চালু রয়েছে। মহিলা ও পড়ুয়া, প্রবীণ- সকলকেই গুরুত্ব দেওয়া হয়েছে প্রকল্পের অধীনে। ‘স্বাস্থ্যসাথী’র (Swasthyasathi) মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রেও উন্নয়ন আনার লক্ষ্যে তৃণমূল সরকার। বিরোধী দলগুলি নানারকম কটাক্ষ করলেও রাজ্যের বহু বাসিন্দা সুবিধা পাচ্ছে।

কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?
কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

রাজনৈতিক মহলের মতে, আগের বাজেটগুলিতে প্রকল্পের জন্য বরাদ্দ বাড়িয়েছিল সরকার। এবারেও সেই বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হতে পারে। যেহেতু লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বাজেট (WB State Budget 2023) পেশ করা হবে, তাই ভোটকে পাখির চোখ করে সাধারণ মানুষের মন জয় করতে কিছু চমক আনতে পারে রাজ্য।

কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

কেন্দ্রীয় বঞ্চনার তোপ, লোকসভার আগে শেষ বাজেটে কী চমক আনবে রাজ্য?

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অভিযোগ, একশো দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ ফেব্রুয়ারির ডেডলাইন দিয়েছিলেন। তা শেষ হতেই ২ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে রেড রোডে ৪৮ ঘণ্টার ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Dharna)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত