নজরবন্দি ব্যুরোঃ প্রায় দু মাসের বেশি সময় আগেই শেষ হয়েছে আইপিএল ২৩। চলতি বছরে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনির সিএসকে। হার্দিকের গুজরাতকে হারিয়ে পাঁচ বার এই ট্রফি নিজেদের ঘরে তুলেছে চেন্নাই। এবার সামনের বছরের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি।
আরও পড়ুনঃ এবার শুরু টি ২০, কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ?


এর মধ্যে কলকাতা নাইট রাইডার অন্য তম। এই বছর তাঁদের পারফরমেন্স তেমন ভাল হয়নি। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সেভাবে দলের পরিকল্পনা তৈরি করতে পারেনি বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। আর তাই সামনের বছর ফের কোচ পরিবর্তনর করতে পারে শাহরুখের দল।

আর এখানেই কথা হচ্ছে প্রাক্তন নাইট রবিন উত্থাপ্পাকে নিয়ে। তিনি হতে পারেন নাইটদের পরবর্তী কোচ। এই নিয়ে রবিন বলেন,’আমি অবশ্যই দলের সাথে জড়িত থাকতে চাই। যদি সুযোগ আসে, আমি অবশ্যই এটি (কোচের দায়িত্ব পালন করা) বিবেচনা করব।



আমি কোচ হিসেবে জড়িত হতে পছন্দ করব, কোচ না হলেও ক্রিকেট ডিরেক্টর, বা মেন্টর হিসাবে কাজ করতে চাই। আমি, দলকে জেতার সেরা সুযোগ করে দিতে চাই’।
সামনের বছর নাইটদের কোচ রবিন উথাপ্পা! জল্পনা তুঙ্গে

তিনি আরও বলেন, ‘আমি আইপিএলে বিভিন্ন দলের সাথে ছিলাম এবং আমি জানি কীভাবে ভাল দল কাজ করে, আমি মনে করি, আমি এমন কাঠামো তৈরি করতে পারবো যা দলের ট্রফি অর্জনে সহায়তা করবে। সুতরাং সেই সুযোগগুলিকে আমি কাজে লাগাতে চাইবো’।







