কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

CPIM: এদিন সক্কাল সক্কাল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারে বেরোন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী শায়রা শাহ হালিম। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় প্রমুখ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবাসরীয় সকালে তুলকালাম পরিস্থিতি কালীঘাটে। আগামী ১ জুন সপ্তম দফায় কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট। তার আগে শেষ রবিবার প্রচারে ঝড় তুলতে চাইছে সব দলই। এদিন সক্কাল সক্কাল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রচারে বেরোন কলকাতা দক্ষিণের সিপিআইএম প্রার্থী শায়রা শাহ হালিম। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায় প্রমুখ। কিন্তু, সেখানেই বামেদের মিছিল আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাতিল শুভেন্দুর সভা-সুকান্তের রোড শো

প্রসঙ্গত, এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেখানেই বামেদের মিছিলের সামনে ব্যারিকেড তুলে দেয় পুলিশ। বলা হয়, ১৪৪ ধারা জারি রয়েছে। এরপর বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়। এমনকি তা হাতাহাতির দিকেও চলে যায় বলে সূত্রের খবর।

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

আজ শায়রা শাহ হালিমের সমর্থনে প্রচারে হাজির ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ সাফ জানায় এই এলাকায় প্রচার সম্ভব নয়। মীনাক্ষীর কথায়, “কেন ওদিকে যেতে পারব না সেটা পুলিশকে বলতে হবে। সঠিক কারণ দেখাতে হবে। এই পাড়ায় তো কারও জমিদারি নেই।”

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

মুখ খোলেন শায়রাও। তিনি বলেন, “আমি শুধু ভোটারদের সঙ্গে কথা বলতে চাইছিলাম। কিন্তু পুলিশ তো গুন্ডাদের মতো আচরণ করছে।” এই ঘটনায় দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যের পুলিশ অসভ্য, অপদার্থ। কালীঘাট কী কারও পৈতৃক সম্পত্তি নাকি যে ওখানে কেউ মিছিল করতে পারবে না? আসলে তৃণমূলের শেষ দশা এসে গিয়েছে।”

কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত