দ্রাবিড়ের হটসিটে বসবেন গম্ভীর? বোর্ড কে শর্ত দিলেন কেকেআর মেন্টর

Gautam Gambhir: বোর্ড একজন ভারতীয় কোচেরই সন্ধান করছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট মহলে এখন বহু আলোচিত নাম। নাইট রাইডার্সের মেন্টর ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। টি-২০ বিশ্বকাপের পরই ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ ফুরোবে। তাই বোর্ড ভারতীয় টিমের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। অনেকেই বলছেন, রাহুল দ্রাবিড়ের হটসিটে বসার যোগ্য গৌতম গম্ভীর।

আরও পড়ুন: আইপিএল থেকে বিদায় নিয়ে কী বললেন বিমর্ষ বিরাট

dravid1 1

শুক্রবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ একটি বিবৃতি বলেছে যে, বোর্ড কখনও-ই কোনও অস্ট্রেলিয়ানকে কোচের পদের জন্য প্রস্তাব দেয়নি বা যোগাযোগও করেনি। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন যে, বোর্ড একজন ভারতীয় কোচেরই সন্ধান করছে।

gamvir

যে কারণে গম্ভীরের নাম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তবে সুত্র মারফৎ জানা গিয়েছে, বোর্ডের কাছ থেকে এখনও গম্ভীরের কাছে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি, তবে এটি যদি আসে তবে প্রাক্তন ভারতীয় ওপেনার সম্ভবত এটি গ্রহণ করবেন। কিন্তু তাঁর এক শর্ত মানতে হবে বিসিসিআইকে।

দ্রাবিড়ের হটসিটে বসবেন গম্ভীর? বোর্ড কে শর্ত দিলেন কেকেআর মেন্টর

dravid2

গৌতম বোর্ডকে জানিয়েছেন, তিনি তখনই আবেদন করবেন যখন বিসিসিআই তাঁকে হেড কোচ করা হবে বলে ইঙ্গিত দেবে।গৌতম যদি ভারতের হেড কোচ হন, তা হলে তাঁকে কেকেআর টিম ছাড়তে হবে। এ বার দেখার শেষ অবধি কী হয়। কে হন টিম ইন্ডিয়ার নতুন কোচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত