আইপিএল থেকে বিদায় নিয়ে কী বললেন বিমর্ষ বিরাট

Virat Kohli: ভেঙে পড়া ক্রিকেটারদের উদবুদ্ধ করতে বিশেষ বার্তা দেন বিরাট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপের ফাইনালে হেরে বিমর্ষ বিরাট কোহলি ঢুকেছিলেন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সাজঘরে। ২২ মে, ২০২৪। আরও এক বার বিমর্ষ কোহলি ঢুকলেন সেই সাজঘরেই। পাল্টে গিয়েছে শুধু জার্সিটা। দলের হারে আরও এক বার হতাশ কোহলি।

আরও পড়ুন: রোহিতদের কোচ হবার প্রস্তাব দিয়েছে BCCI, কী বললেন রিকি পন্টিং

virat1 1

ট্রফির থেকে দূরত্বটা যে রয়েই গেল। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল অভিযান শেষ করেছে আরসিবি। আইপিএল অভিযান শেষ হতে অবসর নিয়ে ফেলেন দীনেশ কার্তিক। তবে ভেঙে পড়া ক্রিকেটারদের উদবুদ্ধ করতে বিশেষ বার্তা দেন বিরাট

আইপিএল থেকে বিদায় নিয়ে কী বললেন বিমর্ষ বিরাট
আইপিএল থেকে বিদায় নিয়ে কী বললেন বিমর্ষ বিরাট

ড্রেসিংরুমে ফিরে বিরাট বলেন, “টুর্নামেন্টের প্রথম দিকে আরসিবির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। ক্রিকেটার হিসাবে যতটা ভালো খেলা উচিত ছিল, কেউই সেই সেরা ফর্মের ধারেকাছে যেতে পারছিল না। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে শুরু করি। তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে গোটা দলের মধ্যে।”

আইপিএল থেকে বিদায় নিয়ে কী বললেন বিমর্ষ বিরাট

virat2 1

বিরাটের মতে, হৃদয় দিয়ে খেলেছেন দলের প্রত্যেক ক্রিকেটার। সেই জন্যই আইপিএলের ছবিটাই একেবারে পালটে দিয়েছিল আরসিবি। যেভাবে গোটা দল খেলতে চেয়েছিল ঠিক সেভাবেই খেলেছে বলে মনে করেন বিরাট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত