সত্যিই তাঁকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই । মেনে নিলেন দিল্লি ক্যাপিটালসের কোচ তথা অস্ট্রেলীয় মহাতারকা রিকি পন্টিং। তবে একই সঙ্গে পন্টিং জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার হেডকোচ হতে তিনি অপারগ। পন্টিং আইসিসিকে বলেছেন, ‘আমি এটি সম্পর্কে অনেক রিপোর্ট দেখেছি। আসলে নিজে কিছু জানার আগেই সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়। কিন্তু আইপিএল চলাকালীন ব্যক্তিগত স্তরে কিছু কথাবার্তা হয়েছিল। তবে আমি আবেদন করব কিনা, সেটা ভাবিনি।’
আরও পড়ুন: ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম, খুন বিজেপি কর্মী, রিপোর্ট চাইল কমিশন

তিনি আরও বলেছেন, ‘আমি একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে চাই, তবে আমার জীবনের অন্যান্য জিনিস রয়েছে এবং বাড়িতেও কিছুটা সময় কাটাতে চাই… সবাই জানে যদি আপনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেন,

তবে আপনি আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এছাড়াও, একজন জাতীয় প্রধান প্রশিক্ষক বছরের ১০ বা ১১ মাসের কাজ করে। যা এখন আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না এবং আমি যে জিনিসগুলি করতে সত্যিই উপভোগ করি, তাঁর সঙ্গেও খাপ খায় না।’
রোহিতদের কোচ হবার প্রস্তাব দিয়েছে BCCI, কী বললেন রিকি পন্টিং

উল্লেখ্য, কোচ হওয়ার জন্য যাঁদের সঙ্গে ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে তাঁদের মধ্যে রয়েছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং, দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এবং কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।



