ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম, খুন বিজেপি কর্মী, রিপোর্ট চাইল কমিশন

Nandigram: নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক করতে এসপিকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়। প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে-বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। রাস্তায় গাছের গুড়ি ফেলে চলছে বিক্ষোভ।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় রেমাল আসছে, কতটা প্রভাব ফেলবে বঙ্গে? কী জানালো হাওয়া অফিস

nandigram2

পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। অভিযোগ, সোনাচূড়ায় রাতপ্রহরা দেওয়ার সময় রথীবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রথীবালার ছেলেও। জানা গিয়েছে, ছেলেকে মারধর করা হচ্ছে দেখে মা ঝাঁপিয়ে পড়েন।

তখন ধারাল অস্ত্রের কোপ খান তিনিও। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক করতে এসপিকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। এই ঘটনা নিয়ে এবার কাঁথির জনসভা থেকে বদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

nandigram3

তিনি বলেন, “আমি ভূমিপুত্র। এই ঘটনার বদলা নেব।” তিনি আরও বলেন, “গতকাল ভাইপো নন্দীগ্রামে যে উস্কানি দিয়ে গেছে তার প্রত্যক্ষ পরিণাম হচ্ছে এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল”।

ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম, খুন বিজেপি কর্মী, রিপোর্ট চাইল কমিশন

nandigram4

অপর দিকে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কী পদক্ষেপ? জানতে চাইল নির্বাচন কমিশন। কী কারণে মৃত্যু? পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল কমিশন। অশান্তি প্রবণ অঞ্চলে রুট মার্চ করানোর নির্দেশ দিয়েছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত