ঘূর্ণিঝড় রেমাল আসছে, কতটা প্রভাব ফেলবে বঙ্গে? কী জানালো হাওয়া অফিস

Cyclone Remal: রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি! যদি সাগরের উপরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তার নাম হবে ‘রেমাল’। এই নামটি ওমানের দেওয়া। আরবি এই শব্দের অর্থ বালি।

আরও পড়ুন: হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ

remal2

মৌসম ভবন জানাচ্ছে, নিম্নচাপটি শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর শক্তি বাড়িয়ে তা উত্তর-পূর্ব অভিমুখে এগোবে। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। হাওয়া অফিস জানাচ্ছে এই ঝড় দক্ষিণবঙ্গের উপকূলে ল্যান্ডফল করে কলকাতার ওপর দিয়ে তাণ্ডব চালাতে পারে।

remal1

এমনই আশঙ্কার কথা সামনে আসছে বিভিন্ন ঘূর্ণিঝড় মডেলে। একাধিক রিপোর্টেও তা দাবি করা হচ্ছে। রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। হাওয়া অফিস আরও জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল আসছে, কতটা প্রভাব ফেলবে বঙ্গে? কী জানালো হাওয়া অফিস

remal3

২৪ মে সকালে এই সিস্টেমটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি ২৫ মে সন্ধ্যায় উত্তরপূর্ব এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে।

in cyclone remal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত