হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান। আমদাবাদে আইপিএল দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। আমদাবাদের তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। এতটা গরমে সারা দিন মাঠে থেকেই শাহরুখের শরীর খারাপ হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হায়দরাবাদকে একপ্রকার উড়িয়ে দিয়েছে কেকেআর। দলের ছেলেদের উৎসাহ দিতে সোমবারই আহমেদাবাদে পৌঁছন শাহরুখ খান। মঙ্গলবার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাদশা। দল জেতার পরে মাঠে নেমে উদযাপন করতেও দেখা গিয়েছিল শাহরুখকে।

ম্যাচ শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। মেয়ে সুহানা, ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানির মেয়েকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। সেই কিং খানই অসুস্থ হয়ে ভর্তি হন কেডি হাসপাতালে।বুধবার সুহানা খানের জন্মদিন।

হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ

এরই মাঝে বুধবার অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান। জানা যাচ্ছে, আহমেদাবাদের ৪৫ ডিগ্রি গরম সহ্য করতে পারেননি মেগাস্টার। ঠান্ডা গরমেই ডিহাইড্রেশন হয়ে গেছে তাঁর। বুধবার বেলা ১টা নাগাদ শরীর খারাপ লাগায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেডি হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত