১৬ জুন মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাদের প্রিয় অভিনেতাকে। ১৯৭৬ সালে মৃণাল সেনের ছবি ‘মৃগয়া’-র হাত ধরে টলিপাড়ায় ডেবিউ করেছিলেন মিঠুন। কেরিয়ারের শুরু থেকেই মিঠুন অভিনয়, নাচ এবং মার্শাল আর্টে পারদর্শী ছিলেন। তাই মিঠুন চক্রবর্তীর ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় পুরষ্কার। মিঠুন সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: কোপার জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা, দলে রয়েছেন ২৬ জন

এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অগ্নিপথ’ এবং ‘গঙ্গা যমুনা সরস্বতী’ ছবিতেও সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি বলিউডের তাঁর সময়ের মেগাস্টার। সেই সময় বলিউডে অন্যতম প্রধান অভিনেতাই ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তাঁর বলিউড কেরিয়ারে বহু হিট ছবির পাশাপাশি কিছু ফ্লপ ছবিও দিয়েছেন। কিন্তু তাতে অবশ্য তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। আজও অনুরাগীদের কাছে তিনি ঠিক ততটাই ভালবাসা পান যতটা সুপারস্টার থাকাকালীন পেতেন।

মিঠুন চক্রবর্তীর উদারতার গল্প ইন্ডাস্ট্রিতে কম বিখ্যাত নয়। মিঠুন চক্রবর্তীর তিন ছেলে মিমো, নমোশি ও উষ্ময়ী এবং এক মেয়ে দিশানী। অভিনেতার দুই ছেলের বলিউডে অভিষেক হলেও কন্যা দিশানীর বলিউড অভিষেকও প্রায়ই উঠে আসে আলোচনায়। সারা জীবনে অভিনয় করেছেন প্রায় ৩৭০টি ছবি। কারও কাছে ডিস্কো ডান্সার তো কারও কাছে তিনি মহাগুরু। কীভাবে পৌঁছালেন সাফল্যের চূড়ায়। ১৯৫০ সালে বাংলাদেশে জন্ম হয় মিঠুনের। তিনি অরিয়েন্টাল সেমিনারীতে তাঁর স্কুলজীবন শুরু করেন।
তিনি বরিশাল জিলা স্কুলে পড়াশোনা করেন। তারপর পশ্চিমবঙ্গে স্কটিশ চার্চ কলেজে গ্র্যাজুয়েশন করেন। স্নাতকোত্তর জীবনে তিনি অভিনয় জগতে প্রবেশের জন্য পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে যোগ দেন। পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন। । তাই তিনি এক সময় হেলেনের সহকারী হিসাবে কাজ শুরু করেছিলেন। মিঠুনের আশা ছিল মঞ্চে তাঁর নাচ দেখে, সিনেমার কোনও প্রযোজক অথবা পরিচালকের নজরে আসবেন তিনি এবং সিনেমায় অভিনয়ের সুযোগও পাবেন তিনি।
আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন, ফিরে দেখা সেই ইতিহাস

মিঠুন চক্রবর্তীর একজন কেরিয়ারের শুরু থেকে স্টারডমে পৌঁছানোর জার্নি, অনেক বাঙালি লেখককে আকৃষ্ট করে বই লিখতে অনুপ্রাণিত করেছিল। মিঠুনকে নিয়ে এখনও পর্যন্ত বাংলায় ৫টি বই লেখা হয়েছে। এহেন বাংলার ছেলেকে নিয়ে বিতর্কও কম হয়নি। রাজনীতিতে যোগ দেবার পর সেই বিতর্ক যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। কিন্তু সব কিছুর উপরে উঠে এসেছে তাঁর অভিনয় সত্তা। যার উপর ভরসা রেখেছেন গোটা পৃথিবীর মানুষ তাঁর ফ্যানরা। আজ সেই মহান অভিনেতার জন্মদিনে নজরবন্দির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন মিঠুন দা।



