বেশ আগেই কোপা আমেরিকার প্রাথমিক দল ঘোষণা করেছিল প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২৯ সদস্যের সেই দল অবশ্য চুড়ান্ত ছিল না। জুন মাসের দুটি প্রীতি ম্যাচ শেষে সেই দল থেকে তিনজন বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা ছিল আলবিসেলেস্তেদের কোচ স্কালোনির।
আরও পড়ুন: হুগলির হাসপাতাল ঘুরে দেখলেন নতুন সাংসদ রচনা, কাজ শুরু করে দিলেন দিদি নম্বর ১

অবশেষে ২০২৪-র জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন কোচ লায়োনেল স্কালোনি। স্কালোনির ঘোষিত দলে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডিরা। দলে জায়গা পাননি পাওলো দিবালা। দলকে নেতৃত্ব দেবেন মেসি। গোলকিপার হিসেবে স্কালোনির প্রথম পছন্দ এমি মার্টিনেজ। তার সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি।
আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরুণ তুর্কি গার্নাচো। আগামী ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসর। ১৪ জুলাই ফাইনাল দিয়ে বিশ্ব ফুটবলের সেরা দেশগুলোর প্রতিযোগিতা শেষ হবে। গত বার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। দেশের জার্সিতে সেটিই ছিল মেসির প্রথম বড় ট্রফি। তার পরে ফাইনালিসিমা ও বিশ্বকাপ জিতেছেন তিনি।
আরও এক বার কোপা জেতার লক্ষ্যে নামবেন তিনি। মেসি জানিয়ে দিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে খেলবেন না। অর্থাৎ, এই প্রতিযোগিতায় নিজের সেরা দিতে চাইছেন তিনি। এবার এক নজরে দেখে নিন মেসিদের দলঃ গোলরক্ষক— মার্তিনেস, আরমানি, রুইলি।
কোপার জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা, দলে রয়েছেন ২৬ জন

ডিফেন্ডার— মন্টিয়েল, মোলিনা, রোমেরো, পেজ়েল্লা, কুয়ের্তা, ওটামেন্ডি, মার্তিনেস, আকুনা, ট্যাগলিয়াফিকো। মিডফিল্ডার— রদ্রিগেস, পারেদেস, ম্যাক অ্যালিস্টার, ডি পল, প্যালাসিয়স, ফের্নান্দেস, লো সেলসো। স্ট্রাইকার— মেসি, দি মারিয়া, কার্বোনি, গারনাচো, গঞ্জালেস, মার্তিনেস, আলভারে।



