হুগলির হাসপাতাল ঘুরে দেখলেন সেখানকার নতুন নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধনেখালির হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে কথা বললেন তিনি। খতিয়ে দেখলেন সেখানকার চিকিৎসা পরিষেবা। রচনা আশ্বাস দেন, হুগলির মানুষকে চিকিৎসার জন্য আর অন্য জায়গায় যেতে হবে না।
আরও পড়ুন: ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানালো হাওয়া অফিস



এদিন বিকেলে ধনেখালি স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালে গিয়ে পৌঁছান রচনা। রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে কোন কাজ হচ্ছে তা খতিয়ে দেখেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন। আগামী দিনে হুগলির চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করার আশ্বাসও দেন দিদি নম্বর ১।
জানান, মানুষের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। সেই চেষ্টাই করছেন। ইতিমধ্যেই সিএমওর সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। উল্লেখ্য, ভোটের টিকিট পাওয়ার পর থেকেই হুগলির প্রায় মাটি আঁকড়ে পড়েছিলেন রচনা।


হুগলির হাসপাতাল ঘুরে দেখলেন নতুন সাংসদ রচনা, কাজ শুরু করে দিলেন দিদি নম্বর ১

কখনও জনসভা, রোড শো করে গিয়েছেন। বাড়ি বাড়ি ঘুরে সেরেছেন জনসংযোগ। তার ফল পেয়েছেন ব্যালট বক্সে। আর এবার ভোটে জিতে তাঁর কেন্দ্রে কাজে নেমে পড়লেন বাংলার দিদি নম্বর ওয়ান।







