ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানালো হাওয়া অফিস

Weather Update: মঙ্গলবারের আগে কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কার্যত ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ। রবিবারও উত্তরের তিনটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে পাহাড়ঘেঁষা বাকি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। রাজ্য়ের একদিকে বর্ষা প্রবেশ করলেও তা কার্যত থমকে রয়েছে।

আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি অভিষেক, হবে অস্ত্রোপচারও

weather2 3
ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। তবে এবার খুশির খবর শোনাল আবহাওয়া দপ্তর। আগামী বুধবার রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা। প্রাক বর্ষা বৃষ্টি হবে সোমবার থেকে। আজ রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে পশ্চিমের ৫ জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে রবিবার সকালের পূর্বাভাস বলছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবারও এই জেলাগুলি ভিজতে পারে।

ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানালো হাওয়া অফিস

weather1 3

তবে বৃষ্টির হলেও সঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবারের আগে কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত