হাসপাতালে ভরতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেকের পেটে একটি মাইক্রো সারার্জারি হওয়ার কথা রয়েছে। ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে আপাতত ভরতি আছেন অভিষেক।
আরও পড়ুন: প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ, রাজ্যসভাতেই অধীর, কিন্তু কোন দলের সাংসদ?

অভিষেকের চিকিৎসায় স্পেশাল মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই খবর পেয়েই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।গত বুধবার অভিষেক সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট বিরতি নিচ্ছেন।
রবিবার জানা গেল, ছোট অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।এর আগে কয়েক বার অভিষেকের চোখে অপারেশন হয়েছে। চিকিৎসা হয়েছে সিঙ্গাপুর, আমেরিকা, হায়দরাবাদে, দুবাই গিয়েছেন অভিষেক।
হাসপাতালে ভর্তি অভিষেক, হবে অস্ত্রোপচারও

শেষবার ২০২২ সালের অক্টোবরে আমেরিকায় অভিষেকের চোখে দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে অপারেশ হয়েছিল। উল্লেখ্য, অভিষেকের বাঁ চোখে সমস্যা আছে। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। সেই দুর্ঘটনাতে সাংসদের বাঁ চোখের নীচে অরবিটাল বোন ভেঙে গিয়েছিল।



