তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ সরকার। কিন্তু, কোনও দিক থেকেই যেন শান্তি নেই! একটি রিপোর্ট বলছে, জাতীয় সড়ক নির্মাণ সংস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHI)। এই মুহূর্তে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা ঋণ রয়েছে সংস্থার নামে। যা নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র সরকার। এর ফলে আগামী দিনে জাতীয় সড়ক তৈরি বা মেরামতির কাজে নেতিবচক প্রভাব পড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: কেন বামের ভোট রামে যাবে? তৃণমূলে যোগ দিলেন CPIM নেতা পঙ্কজ
জানা যাচ্ছে, বিগত কয়েকবছরে প্রচুর পরিমাণ সড়ক নির্মাণের কারণেই ঋণী হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। বিভিন্ন সংস্থার কাছ থেকে তাঁরা ঋণ নিয়েছে। ফলে, এই মুহূর্তে নতুন কাজের চেয়ে তাঁরা ঋণ মকুবে মন দিতে চায়। সেখানে সহযোগিতা করবে সরকার। নির্মাণ সংস্থা অবশ্য এও করেছে, আগামী কয়েক বছরের মধ্যেই তাঁরা ঋণমুক্ত হবে এবং সড়ক তৈরিতে কমতি হবে না।

কিন্তু, কয়েকটি রেটিং সংস্থা জোরের সঙ্গে দাবি করছে, সড়ক নির্মাণ কম হবে। গত অর্থবর্ষে যেখান ১২,৩৪৯ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয় সেখানে ২০২৪-২৫ হবে ১১,১০০ থেকে ১১,৫০০ কিলোমিটার। দাবি ‘কেয়ারএজ’ নামের একটি রেটিং সংস্থার। আবার, আইসিআরএ মনে করছে, ১২,৫০০ থেকে ১৩ হাজার কিলোমিটার সড়ক তৈরি হবে।
ঋণে ডুবেছে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা, বিশ বাঁও জলে রাস্তা তৈরির কাজ?

সব মিলিয়ে, একটা কথা নিশ্চিত, ঋণে ডুবেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। যার কারণ, জমি অধিগ্রহণে সমস্যা এবং গ্রিনফিল্ড প্রকল্প। এখন, আগামীদিনে সংস্থা কত দ্রুত তাঁদের ঋণ শোধ করে এবং জাতীয় সড়ক নির্মাণের কাজের অগ্রগতি কী রকম হয় সেটাই দেখার। সঙ্গে, কেন্দ্র সরকারের ভূমিকাও অত্যন্ত লক্ষণীয় একটি বিষয়।



