প্রায় ৭ বছর ধরে জহির ইকবালের সঙ্গে সম্পর্ক রয়েছে সোনাক্ষী সিনহার। আগামী ২৩ জুন তাঁরা বিয়ে করতে চলেছেন। ইতিমধ্যেই বিয়ের জন্য ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানাতে শুরু করেছেন পাত্র-পাত্রী৷ তবে, তাঁর বিয়ে নিয়ে সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা এবং ভাই লভ সিনহার বিবৃতি থেকে মনে হচ্ছে তারা জহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর বিয়ে নিয়ে খুব একটা খুশি নন।
আরও পড়ুন: তিন ম্যাচে মাত্র ৫ রান বিরাটের! কী বললেন ভারতের ব্যাটিং কোচ



অভিনেত্রীর মামা পহলাজ নিহালানি। অভিনেত্রীর বিয়ে নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। জানালেন, আমি সোনাক্ষীর মামা।’ আমার আশীর্বাদ রয়েছে ওদের সঙ্গে। অবশেষে তারা বিয়ে করছেন। আমি তাঁর মঙ্গলকামনা করছি। অপর দিকে বলিউডে জোর গুঞ্জন,
শত্রুঘ্ন সিনহা নাকি মেয়ের বিয়েতে খুশি নন। যদিও অভিনেতা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, “বিয়ের খবরে আমি সিলমোহরও দিচ্ছি না আবার উড়িয়েও দিচ্ছি না। সময়ই এর জবাব দেবে। ও যেটাই করবে আমার আশীর্বাদ সবসময় পাবে।”


সোনাক্ষীর বিয়ে নিয়ে কী খুশি নন শত্রুঘ্ন সিনহা? বলিউডে জোর জল্পনা

মেয়ের প্রতিভা নিয়ে বড় গর্ব বলিউডের বর্ষীয়ান অভিনেতার। তিনি বলেন, “সোনাক্ষী আমার নয়নের মণি। আমার একমাত্র মেয়ে আর খুব কাছের। আমার ওকে নিয়ে গর্বের শেষ নেই”। সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়ে নিয়ে কিন্তু পরিবারের মধ্যে কিছুটা মতের পার্থক্য আছে বলেই অনেকে মনে করছেন।







