তিন ম্যাচে মাত্র ৫ রান বিরাটের! কী বললেন ভারতের ব্যাটিং কোচ

Virat Kohli: আমি নিশ্চিত, সুপার ৮-এ ওর ব্যাটে রান আসবে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলে ৭৪১ রান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুঅঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট কোহলি । তিনটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন বিরাট । কোহলি রান না পাওয়ায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। কিন্তু বিরাটের এই রান না পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেই মনে করছেন গাভাস্কার।

আরও পড়ুন: কোপার জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা, দলে রয়েছেন ২৬ জন

virat1 2

শনিবার বৃষ্টির কারণে লিগের শেষ ম্যাচ ও খেলা হলনা ভারতের। ফলে সুপার আটের দৌড়ে পৌঁছে গিয়ে বিরাটের হাতে আর কোন ম্যাচ নেই নিজেকে দেখেনেবার। তবে বিরাটকে নিয়ে বলতে গিয়ে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন,

“বিরাট ভাল ব্যাট করুক বা খারাপ, ওকে নিয়ে প্রশ্ন হবেই। এটা আমার খুব ভাল লাগে। ওকে নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। একেবারেই কোনও চিন্তা নেই। আইপিএল থেকে বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে। এখানে কয়েকটা ম্যাচে রান না পেলে সে সব বদলে যায় না। ও নেটেও খুব ভাল ব্যাট করছে।

rathor

আমি নিশ্চিত, সুপার ৮-এ ওর ব্যাটে রান আসবে। সেটা দলের জন্যই ভাল হবে। নক আউটে সেরা ফর্মের বিরাটকে আমাদের দরকার”। ভারতের ব্যাটিং কোচ বলেন, “এর পর আমাদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ়ে। ওখানকার উইকেট অনেক সহজ।

তিন ম্যাচে মাত্র ৫ রান বিরাটের! কী বললেন ভারতের ব্যাটিং কোচ

virat3

তাই কঠিন পিচে খেলার পরে সহজ পিচে খেলতে আমাদের ব্যাটারদের সুবিধা হবে। সবাই আত্মবিশ্বাসী। গ্রুপের লড়াই শেষ। এ বার নক আউটের লড়াইয়ের জন্য আমরা তৈরি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর