আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

শিয়রে সাইক্লোন রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে বাংলাদেশের মোংলার কাছে এটি আছড়ে পড়ার সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে সাইক্লোন রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে বাংলাদেশের মোংলার কাছে এটি আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে এবার আংশিক বন্ধ করে দেওয়া হল কলকাতা মেট্রোর পরিষেবাও।

আরও পড়ুন: শিয়রে সাইক্লোন রেমাল, পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিকেল সাড়ে ৫টা থেকে আর টালিগঞ্জ থেকে নিউ গরিয়া পর্যন্ত মেট্রো চলাচল করবে না। তবে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত মেট্রো চলাচল জারি আছে।

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা
আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

রেমালের পূর্বাভাসে একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোড-শো ও সভা বাতিল হয়েছে। কর্মসূচি পিছিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংক্ষেপে হলেও সোনারপুরে জনসভা করলেন।

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৬ ঘণ্টায় ভয়াবহ রূপ ধারণ করবে বলছে হাওয়া অফিস। ল্যান্ডফলের সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার।

আতঙ্কের নাম রেমাল, আংশিক বন্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা

ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার এবং সোমবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত