রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

KKR: মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৪ ম্যাচে ৯টি জয়-সহ ২০ পয়েন্ট নিয়ে নিয়ে লিগ টেবিলের এক নম্বরে থেকে প্লে-অফে ওঠে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১৪ ম্যাচে ৮টি জয়-সহ ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের বৃত্তে প্রবেশ করে সানরাইজার্স হায়দরাবাদ। পরে আইপিএল ২০২৪-এর প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট হাতে পায় কলকাতা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে নেই বিরাট! কিন্তু কেন

kkr1 1

প্রথম কোয়ালিফায়ার হারলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে খেতাবি লড়াইয়ের টিকিট অর্জন করে সানরাইজার্স। আর আজ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল শ্রেয়স বাহিনী। ৮ উইকেটে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

kkr2 1

মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম গর্জে উঠল তাদের জয়ে। বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দরাবাদের। বোলারদের দাপট এবং হায়দরাবাদ ব্যাটারদের অসহায় মানসিকতার ফায়দা তুলল কেকেআর।

রেমাল ল্যান্ড ফলের আগেই KKR ধামাকা, আইপিএল চ্যাম্পিয়ন বাদশার দল

kkr3

আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে আগে ব্যাট করে ১১৩ রানেই শেষ হায়দরাবাদের ইনিংস। জবাবে কেকেআর রান তুলে নিল ১০.৩ ওভারে। হাতে তখনও ৮ উইকেট। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন বেঙ্কটেশ আয়ার। মরসুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র দু’ওভার হাত ঘোরাতে হল! আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হল রবিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর