ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন পুজারা, ব্রাত্য ঋদ্ধি, দেখুন ভারতের টেস্ট স্কোয়াড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জুলাইয়ের ১-৫ তারিখ ভারত একমাত্র টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড সফরে, এজবাস্টনে। সেই টেস্টের জন্য ঘোষিত দলে প্রত্যাবর্তন করলেন চেতেশ্বর পূজারা। সম্প্রতি টেস্ট দলে থেকে বাদ পড়েছিলেন পূজারা। তবে কাউন্টি ক্রিকেটে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বর্ষীয়ান তারকা। তারপরই ইংল্যান্ড টেস্টে ফিরিয়ে নেওয়া হল তাঁকে।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে রান না পেয়েও দলে ঈশান, বেঙ্কটেশ, বাদ ঋদ্ধি!

তাঁর দলে প্রত্যাবর্তন নিয়ে বলতে গিয়ে সংবাদমাধ্যমকে পুজারা জানান, ‘‌ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টটার জন্য দলে এসেছি। কাউন্টিতে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেলাম। কাউন্টির ম্যাচগুলোয় উইকেটে টিকে থাকার দিকে জোর দিয়েছিলাম। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টটায় দলকে ভরসা দিতে হবে।’‌ এরপরই পুজারার সংযোজন, ‘‌ট্রেনিংয়ে আরও জোর দিতে হবে।

ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন পুজারা, ব্রাত্য ঋদ্ধি

দলকে আরও কিছু দেওয়ার রয়েছে এখনও।’ তবে পুজারা সুযোগ পেলেও চলতি আইপিএলে দুরন্ত ফর্মে খেলতে থাকা উইকেটকিপার ব্যাটার বাংলার ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেওয়া হল না। ৯ ম্যাচে তাঁর নামের পাশে ৩১২ রান। ৩৯ গড়ে ১২৪.৮০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন তারকা। করে ফেলেছেন তিনটে ফিফটিও। গুজরাটের ওপেনিংয়ে গিলের সঙ্গে দারুণ খেলছেন তিনি।

27 12

ভাবা হয়েছিল আইপিএলে ভালো খেলার সুবাদে হয়ত টেস্ট দলে জায়গা পাবেন তারকা। তবে তাঁকে বাতিলের খাতায় রেখেই দল গড়লেন নির্বাচকরা। তাঁর জায়গায় দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত।

26 14

ইংল্যান্ড সফরে টেস্ট দলে ফিরলেন পুজারা, ব্রাত্য ঋদ্ধি, দেখুন ভারতের টেস্ট স্কোয়াড

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা, কেএল রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত