তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

Abhishek Banerjee: বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)

আরও পড়ুন: রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

সন্দেশখালির ঘটনায় নারী নির্যাতন অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এমনকি মহিলারা ধর্ষণের অভিযোগ আনেন শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান। তাঁকে দল থেকেও সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবার ভিডিও ভাইরাল হবার পর শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

অভিষেকের গলায় যেন কিছুটা আক্ষেপের সুরই শোনা গেল। তিনি বললেন, “দলের তরফেই সন্দেশখালির নেতাদের আমরা সাসপেন্ড করেছি। কিন্তু, এখন মনে হচ্ছে কিছুটা যাচাই করে এই সিদ্ধান্ত নিলে ভালো হত।” পাল্টা অভিষেককে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “রতনে রতন চেনে। বাকীটা আর বললাম না! এখন উনি এসব বলবেনই।”

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের
তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও-তে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যাচ্ছে, সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা পরিকল্পনামাফিক সাজানো হয়েছে এবং তা হয়েছে শুভেন্দু অধিকারীর কথা মতো! ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে ‘মিথ্যে’ প্রচার চালিয়েছে বিজেপি বলে সরব তৃণমূল।

ভিডিয়োতে আরও দেখা গিয়েছে গঙ্গাধরকে একজন প্রশ্ন করছেন, ‘‘দাদা, তোমরা কী লেভেলের কাজ করেছ, বুঝতে পারছ! ধর্ষণ হয় নাই, তাকে ধর্ষণ বলে চালিয়েছ! তোমার বাড়ির বৌকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারব না। কী ভাবে ‘ব্রেনওয়াশ’ করলেন?’’

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দু’দার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন