রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

Rahul Gandhi: প্রথমত, রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। সেই হিসাবে উনি নির্বাচনে লড়ার অযোগ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানানো হল! অভিযোগকারীর দাবি, অবিলম্বে রাহুলের মনোনয়ন বাতিল করতে হবে। ‘রাহুল ভারতের নাগরিক নন, তিনি ব্রিটিশ নাগরিক’ রাহুল শুধু বিদেশি নাগরিক তাই নয়, মোদি পদবি মামলায় দুবছরের সাজা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: বড় রদবদল আবহাওয়ার, বাংলায় কালবৈশাখী ও বৃষ্টি

রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

তাই আইনত ভোটে লড়ার অধিকার নেই তাঁর। দাবি করে কমিশনে অভিযোগ জানিয়েছেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। তিনি আরও দাবি করেছেন, ২০০৬ সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন, তিনি ব্রিটিশ নাগরিক।

rahul3

একজন ব্রিটিশ নাগরিক ভারতের নির্বাচনে লড়তে পারেন না। অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “প্রথমত, রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। সেই হিসাবে উনি নির্বাচনে লড়ার অযোগ্য।

রাহুল গান্ধী ব্রিটিশ! দাবি জানিয়ে মনোনয়ন বাতিলের নালিশ কমিশনে

rahul2

সুপ্রিম কোর্ট তাঁর সাজায় স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু আফজল আনসারির মতো নির্বাচনে লড়াইয়ের অনুমতি দেয়নি। রাহুল গান্ধীর উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন