বড় রদবদল আবহাওয়ার, বাংলায় কালবৈশাখী ও বৃষ্টি

Weather: রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেখা নেই কালবৈশাখীর। দক্ষিণবঙ্গের মানুষজন চাতক পাখির মতো ‘আকাশ পানে চেয়ে’। তাদের একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে ঝড়-বৃষ্টির? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রবিবারই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সন্ধের পরই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে তারা। সোমবার থেকে বদলাতে পারে রাজ্যের আবহাওয়া। জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও।

আরও পড়ুন: ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

weather1 1

উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অপর দিকে আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। রবিবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি হবে মহানগরীতে।

বড় রদবদল আবহাওয়ার, বাংলায় কালবৈশাখী ও বৃষ্টি
বড় রদবদল আবহাওয়ার, বাংলায় কালবৈশাখী ও বৃষ্টি

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।

বড় রদবদল আবহাওয়ার, বাংলায় কালবৈশাখী ও বৃষ্টি

weather2 2

সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।সোমবার কালবৈশাখীর সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত