ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির ঘটনায় বিগত কয়েক মাস ধরেই উত্তাল রাজ্য-রাজনীতি। এখনও নারী নির্যাতন থেকে শুরু করে তৃণমূল নেতাদের কর্তৃক জমি-ভেড়ি দখলের তদন্ত করছে সিবিআই। কলকাতা হাই কোর্টে চলছে মামলা। মাঝে একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই জেলে গিয়েছেন দাপুটে নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।

আরও পড়ুন: মাস্টারমাইন্ড শুভেন্দু! সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা সাজানো? বিজেপির নেতার ভিডিও ভাইরাল

gangadhar1

এরই মধ্যে একটি চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আনল তৃণমূল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে বলা হচ্ছে সন্দেশখালির সমস্ত ঘটনাকে সাজানো। আর এই কথা বলছেন সন্দেশখালি দু’নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। আর সেই ভিডিও টি যে তার তা স্বীকার করে নিয়েছেন ওই বিজেপি নেতা।

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

কিন্তু তিনি বলছেন, ওই ভিডিয়ো তাঁর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বানানো হয়েছে। হাই টেকনোলজির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তিনি ওই ভিডিয়োয় এ-ও বলেছিলেন যে, শুভেন্দু অধিকারী তাঁকে টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন। তাঁর কথায়,

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

sandeshkhali

“আন্দোলনটা এত দিন টিকে আছে কেন? তিনটে ছেলে এ দিক-ও দিক যাচ্ছে, গোটাটা দেখছে। শুভেন্দুর আমাদের উপরে আস্থা আছে। এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর