চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। রানের নিরিখে সবার চেয়ে এগিয়ে তিনিই। তাও বারবার সমালোচনা শুনতে হচ্ছে বিরাটকে। বারবার প্রশ্ন তোলা হচ্ছে স্ট্রাইক রেট নিয়ে। যা নিয়ে এবার রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন কোহলি এবং সুনীল গাভাসকর। বিরাটকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন ‘লিটল মাস্টার’।
আরও পড়ুন: আপনি থাকছেন স্যার, কোচ থাকার ইঙ্গিত হাবাসের

বিরাট এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ৫৪২ রান। ১৭তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিক এখন তিনি। গুজরাটকে শনিবার হারিয়েছে আরসিবি।আর তাঁর স্ট্রাইকরেট নিয়ে চলতি মরসুমে মাঝে মাঝেই চর্চা হয়েছে । সম্প্রতি সেই সমালোচনার জবাব দেন বিরাট। তিনি বলেন, “ আমি এটা বিশ্বাস করি যে সকলে আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে না।

আমি স্পিন খেলতে পারি কিনা সে বিষয়ে তাঁরাই আলোচনা করছে, যাঁরা এইসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে টিমকে জেতানোটাই আসল। গত ১৫ বছর ধরে সেই কাজটাই করে আসছি। যাঁরা এই পরিস্থিতিতে পড়বে না, তাঁরাই বক্সে বসে এই ব্যাপারে কথাগুলো বলে”। এর পরেই সেই মন্তব্যের পাল্টা দেন সুনীল গাভাস্কার।
বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কার, কটাক্ষ করলেন কোহলিকে

তিনি বলেন, “ধারাভাষ্যকররা তখনই প্রশ্ন তুলেছিল, যখন তোমার স্ট্রাইক রেট ছিল ১১৮। তবে এটা অবশ্যই ঠিক যে তুমি ওপেন করতে আসছ, তোমার স্ট্রাইক রেট থাকছে ১১৮, ওই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে আউট হয়ে যাচ্ছ। সেটার জন্যও যদি প্রশংসা দাবি কর, তা হলে আলাদা ব্যাপার”।



