আপনি থাকছেন স্যার, কোচ থাকার ইঙ্গিত হাবাসের

Antonio Lopez Habas: আমি ক্লাবের সঙ্গে কথা বলছি আরও একবছর চুক্তি নবীকরণের বিষয়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইএসএলের ইতিহাসে সবথেকে সফল কোচ তিনি। দু-বার খেতাব জয়ের পাশাপাশি চলতি মরশুমে তাঁর হাত ধরেই প্রথম লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহন বাগান সুপার জায়ান্ট। স্বাভাবিকভাবেই কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে সামনে রেখেই আগামী মরশুমের পরিকল্পনা শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন কর্তারা।

আরও পড়ুন: দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

habas3 1

তবে শুক্রবার সাংবাদিক বৈঠকে হঠাৎই স্প্যানিশ কোচের এক মন্তব্য চিন্তা বাড়িয়েছিল সকলের। হাবাস জানিয়েছিলেন, ‘কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। সুতরাং ট্রফি জিতে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাই।’ এরপরই তাঁর মোহন বাগান ছাড়া নিয়ে শুরু হয় জল্পনা।

habas2 1

শনিবাসরীয় ফাইনালের পরই কী তিনি কি কোচিং ছেড়ে দিচ্ছেন? শুক্রবারের সাংবাদিক সম্মেলনে তাঁর উত্তরের অপব্যাখ্যা হয়েছে বলে জানান মোহনবাগান কোচ। তিনি আরও বলেন,

আপনি থাকছেন স্যার, কোচ থাকার ইঙ্গিত হাবাসের

habas1 1

“আগামী মরশুমের জন্য কি পরিকল্পনা যদি জানতে চান তাহলে বলতে পারি আমি ক্লাবের সঙ্গে কথা বলছি আরও একবছর চুক্তি নবীকরণের বিষয়ে। গতকাল আমি বলেছিলাম ভারতে আমার ফুটবল কেরিয়ার শেষের দিকে। তবে এটা বলিনি এই ফাইনালের পরেই কোচিং ছেড়ে দেব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর