প্রয়োজনের সময় দলের জন্য রান করতে পেরে খুশি বেঙ্কটেশ আয়ার। মুম্বই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সেরা ক্রিকেটার এ জন্য কৃতিত্ব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর পরামর্শ মেনে ব্যাট করেই সাফল্য এসেছে বলে জানালেন কেকেআর ব্যাটার।
আরও পড়ুন: সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘আমি দাদার খুব বড় ভক্ত। ইডেনে তাঁকে সামনে পেয়ে ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ চেয়েছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন দাদা। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং করার সময় সেগুলো মাথায় রেখেছিলাম। তাতেই সাফল্য এল।”

কঠিন সময়ে ব্যাট করার প্রসঙ্গে নাইট ব্যাটার বলেন, ”পোশাদার ক্রিকেটার হিসাবে নমনীয় থাকতেই হয়। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হয়। নিজের ইনিংসকে পরিস্থিতি মতো এগিয়ে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি বুদ্ধি করে ব্যাট করতে। পীযূষ চাওলা বা জোরে বোলারদের আক্রমণ করার চেষ্টা করেছি। টিমের দরকার ছিল শেষ পর্যন্ত একজন টিকে থাকার। আমি সেটাই করেছি। ”
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

মুম্বই যুদ্ধের আগে দিল্লির মুখোমুখি হয়েছিল নাইট রাইডার্স। যে দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে ম্যাচ শেষে দাদার সঙ্গে অনেকটা সময় কাটান ভেঙ্কটেশ। ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।



