একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

Lok Sabha Election 2024: বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। মায়ের পেটের দুই সন্তান না হলেও তাঁদের দিদি-ভাই সম্পর্কের কথা সর্বজনবিদিত। আর বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়! রবিবার লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, একদিন কেষ্ট ঠিকই বেরোবে, তাঁকে ভুলে গেলে চলবে না।

আরও পড়ুন: তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন তিনি। অনুব্রতর মেয়ে সুকন্যাও জেলে। এই প্রথমবার বীরভূমে লোকসভা নির্বাচনে হচ্ছে, যখন অনুব্রতকে ছাড়াই লড়াই করছে তৃণমূল। কেষ্ট গ্রেফতার হবার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। এমনকি বীরভূমের দায়িত্বও নিজের কাছেই রাখেন তৃণমূল সুপ্রিমো। রবিবাসরীয় প্রচারেও মমতার মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের নাম।

একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা
একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের প্রভাব অনস্বীকার্য। লাল মাটি থেকে বাম শাসনের অবসান হয় তাঁর হাত ধরেই। চিরকালের দাপুটে স্বভাব, ট্রেডমার্ক ভাষণ- এসব শুধু বীরভূম কেন সারা বাংলাই জানে। ভোটের আগে তাঁর ‘চড়াম চড়াম’ বা ‘নকুলদানা’ এই শব্দবন্ধগুলো অনেকেই ‘মিস্‌’ করছেন। তবে, অনুব্রতকে ছাড়া যে ভোটে জিততে সমস্যা হবে না তা আগেই নিশ্চিত করেছেন মমতা।

একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন