হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

Nick Jonas: আমরা সবসময় আপনাদের শ্রেষ্ঠ শো উপহার দিতে চাই এবং এখন মেক্সিকোর শোগুলোর জন্য সেটা একেবারেই করতে পারব না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী আমেরিকান পপ তারকা নিক জোনাস। অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জানান পপ তারকা। অসুস্থতার জন্য একাধিক কনসার্ট বাতিল করতে হয়েছে তাঁকে। কী হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামীর?

আরও পড়ুন: তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

nik

মেক্সিকোর তিনটি শহরে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই গলা ধরে যায়। অবস্থা এমন যে কথা বলতে পারছেন না তিনি। নিক জানান তিনি ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত। তিনি লেখেন, ‘হাই বন্ধুরা। আমি খুব বিচ্ছিরি একটা ইনফ্লুয়েঞ্জা এ-তে আক্রান্ত হয়েছি যেটা এখন চারপাশে খুব হচ্ছে, এবং এই মুহূর্তে আমি গান গাইতে পারছি না।

nik1

আমরা সবসময় আপনাদের শ্রেষ্ঠ শো উপহার দিতে চাই এবং এখন মেক্সিকোর শোগুলোর জন্য সেটা একেবারেই করতে পারব না।’ এরসঙ্গে তিনি আরও জানান, কোন কোন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।

হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

nik3

তিনি লেখেন, ‘এই অনুষ্ঠানগুলোর তারিখ পরিবর্তন করে অগাস্টে করা হয়েছে। মেক্সিকো সিটি: ৮/২১ ও ৮/২২। মন্টেরে: ৮/২৪ ও ৮/২৫। এই ঘটনার জন্য আপনাদের যে সমস্যার সৃষ্টি হল তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আপনাদের ভালবাসা। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুরাগী। অগাস্টে ১২০ শতাংশ নিয়ে হাজির হব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত