দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে রান না পেয়েও দলে ঈশান, বেঙ্কটেশ, বাদ ঋদ্ধি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ১৮ জনের ভারতীয় দল। আইপিএলের পারফরম্যান্সের বিচারে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক, উমরান মালিকরা। কিন্তু সেই মাপকাঠিতে জায়গা হল না বাংলার ঋদ্ধিমান সাহার। আইপিএলে সেই ভাবে ছন্দে না থাকলেও দলে রইলেন বেঙ্কটেশ আয়ার, ঈশান কিশনরা। ৩৬ বছরের কার্তিক শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালে।

আরও পড়ুনঃ শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, মন্ত্রী ও সচিবকে তলব রাজ্যপালের

আইপিএলে দুর্দান্ত ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করে নিজের জায়গা করে নিলেন। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলেছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে কার্তিকের সংগ্রহ ২৮৭ রান। গড় ৫৭.৪০। অপরাজিত ছিলেন ন’টি ইনিংসে। স্ট্রাইক রেট ১৯১.৩৩। আইপিএলে ঈশান কিশন খেলেছেন ১৪টি ইনিংস।

দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে রান না পেয়েও দলে ঈশান, বেঙ্কটেশ

করেছেন ৪১৮ রান। গড় ৩২.২৫। তাঁরও তিনটি অর্ধশতরান রয়েছে। স্ট্রাইক রেট ১২০.১১। বেঙ্কটেশ আয়ার, আইপিএলে ১২টি ম্যাচ খেলেছেন। করেছেন মাত্র ১৮২ রান। গড় ১৬.৫৫। স্ট্রাইক রেট ১০৭.৬৯। তিনি মাত্র একটি অর্ধশতরান করেছেন। বল হাতে একটিও উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ জনের দলে রাখা হয়েছে তাঁকেও।

9 14

অপর দিকে ঋদ্ধি তেমনই নিয়মিত রান করেছেন। ওপেনার হিসাবে খেলে গুজরাত টাইটান্সের হয়ে ন’টি ম্যাচে ঋদ্ধি করেছেন ৩১২ রান। গড় ৩৯। স্ট্রাইক রেট ১২৪.৮০। তিনটি অর্ধশতরান রয়েছে। ঋদ্ধি ভারতের হয়ে সাদা বলে শেষ খেলেছেন ২০১৪ সালে। ভারতের জার্সিতে কোনও টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি বাংলার উইকেটরক্ষক। টেস্ট দল থেকেও তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।

10 18

দক্ষিণ আফ্রিকা সিরিজে সেভাবে রান না পেয়েও দলে ঈশান, বেঙ্কটেশ, বাদ ঋদ্ধি!

এমন অবস্থায় তাঁকে জাতীয় দলে ফের দেখতে পাওয়ার সম্ভাবনা যে খুব ছিল এমন নয়। কিন্তু ঋদ্ধি সাদা বলেও যে খেলতে পারেন, তা আইপিএলে বার বার দেখিয়েছেন। কলকাতার মাঠে হয়তো আবার দেখাবেন। তখন ফের নির্বাচকরা প্রশ্নের মুখে পরে যাবেন নাতো?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত