শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, মন্ত্রী ও সচিবকে তলব রাজ্যপালের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ সংক্রান্ত মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আদালতের নির্দেশে সিবিআই হাজিরা দিতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। টানা তিনদিন নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী। শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ এর মধ্যেই রাজভবনে শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা সচিবকে তলব রাজ্যপালের।

আরও পড়ুনঃ SBI Online: স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? বিরাট সতর্কতা জারি করল কেন্দ্র।

এদিন রাজ্যপালের ট্যুইটার মাধ্যমে জানা গেছে আজ দুপুরে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈনকে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধকড়। রাজনৈতিক মহলের ধারণা, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কে আলোচনা করতে ডাকা হয়েছে শিক্ষামন্ত্রীকে।

একইসঙ্গে, সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের সুপারিশ নিয়েও আলোচনা হতে পারে।

West Bengal: Paresh Adhikary joining TMC not to affect party, says AIFB - The Statesman

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হাজিরা দিতে হয় প্রাক্তন উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের।

শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, শাসক দলের চাপ বাড়ালেন রাজ্যপাল 

শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, শাসক দলের চাপ বাড়ালেন রাজ্যপাল 
শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগ, শাসক দলের চাপ বাড়ালেন রাজ্যপাল

অন্যদিকে, মেয়ের নিয়োগ নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এমনকি পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআর দায়ের হয়েছে পাঁচ আধিকারিকদের বিরুদ্ধে। এরই মধ্যে রাজ্যপালের তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর