বিশ্বকাপের দলে নেই রিঙ্কু, এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ

Sourav Ganguly: রিঙ্কুর তো সবে শুরু। ওর দরকার পড়বে ভারতীয় দলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রিঙ্কু সিং, ভারতীয় ক্রিকেটে তিনি এখন অন্যতম সফল ক্রিকেটার। কেকেআর এর হয়েও তিনি গত বছর থেকে দুর্দান্ত খেলছেন। কোলকাতার দলের হয়ে তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। ভারতীয় জার্সি গায়ে দিয়ে তিনি যতটুকু সুযোগ পেয়েছেন তার সদব্যবহার করেছেন। এহেন রিঙ্কু যে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন সেটাই হবার ছিল।

আরও পড়ুন: বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কার, কটাক্ষ করলেন কোহলিকে

বিশ্বকাপের দলে নেই রিঙ্কু, এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ
বিশ্বকাপের দলে নেই রিঙ্কু, এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ

কিন্তু দেখা যাছে তিনি এবারের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পর তাঁর নাম নেই প্রথম ১৫ তে। আক্র এই নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আর রিঙ্কুর দলে না থাকা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি জানান,

sourav

“সৌরভ বলেছেন, আমি অন্তত রিঙ্কুকে বিশ্বকাপের দলে না দেখে অবাক নই। পরিস্থিতি বুঝতে হবে। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকায় উইকেট স্লো হবে। সেখানে চারজন স্পিনার না হলে সমস্যা বাড়ত। সৌরভ আরও বলেছেন, রিঙ্কুর তো সবে শুরু। ওর দরকার পড়বে ভারতীয় দলে। এখনই ওর মন খারাপ করার মতো কিছুই হয়নি”।

বিশ্বকাপের দলে নেই রিঙ্কু, এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ

rinku2

সৌরভ গাঙ্গুলির দাবি, রোহিত ও দ্রাবিড় সেরা টিম বেছেছেন টি২০ বিশ্বকাপের জন্য। এই ভারতীয় দল সফল হবেই। সৌরভ আরও বলেছেন, “এই ভারতীয় দলের স্তম্ভ বিরাট কোহলি”। তিনি আবার নিজেকে টি২০ ক্রিকেটে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে মনে করেন মহারাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর