শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, নাজেহাল মধ্যবিত্ত। জ্বালানির মূল্য বৃদ্ধিতে কপালে ভাঁজ বাস ট্যাক্সি চালকদের। ভাড়া বৃদ্ধির দাবিতে মাথায় হাত সাধারণ মানুষের। তবুও দফায় দফায় বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। দিন কয়েক আগেই শহর তলিতে পেট্রল প্রাইস সেঞ্চুরি ছাড়ালেও বাকি ছিল কলকাতা।

আরও পড়ুনঃ জট কাটছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে, স্থগিতাদেশ তুলল কলকাতা হাইকোর্ট

তাও পূর্ন হয়েছে দিন খানেক আগে। তা পর থেকেই বিভিন্ন ভাবে প্রতিবাদ কর্মসুচি পালন করেছেন নেতা মন্ত্রীরা। বাংলা সহ ৫ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ হলেও বৃদ্ধি থামেনি তাতে। কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা পেরনর পরেই সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভায় এসেছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।

শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, সেঞ্চুরির মুখে ডিজেলও। কপালে হাত মধ্যবিত্তের।

শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ
শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ

 

বামেরাও প্রতিবাদ করেছে নিজেদের মত করে। এবার নয়া ভাবনায় প্রতিবাদ করলে তৃণমূলের প্রথম সারির মুখ, কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিনব কায়দায় গরুর গাড়ি চেপে প্রতিবাদ যাত্রায় সামিল হন তিনি। প্রথমে আসেন সাইকেল চড়ে এবং তার পরেই চড়ে বসেন গরুর গাড়িতে।

মদনের বক্তব্য যে হারে দিনে দিনে দাম বাড়ছে জ্বালানির, তাতে দিন কয়েক পরে সাধারণ মানুষকে সাইকেল, রিক্সা বা গরুর গাড়িতেই যেতে হবে, তাই তারি সূচনা করেছেন তিনি বিধায়ক হিসেবে। সঙ্গে গরুর গাড়িতে বসেই কেন্দ্রের প্রতি নিক্ষেপ করেন মদন -বাণ। তঁর কথায়,  ‘১০০ টাকা পেট্রলের দাম মানে বিজেপি-র কফিনে শেষ পেরেক পড়েছে।’ আর এই লড়াইয়ের শেষ দিল্লি গিয়ে হবে বলেও জানান বাংলার ক্রাশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর