চব্বিশের লোকসভা ভোটে রাজ্যের ৪২ কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কলকাতা উত্তর। সম্ভবত এখানে রাতারাতি ‘ফুল’বদলই তার কারণ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন তাপস রায় । তাঁর লড়াই তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা বহুবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

বাম-কংগ্রেসের জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। তাপস রায় নিজের মতো করে প্রচার করছেন। আর এবার তাঁর হয়ে প্রচারে আসছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। এবার লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির হয়ে প্রচার চালাছেন মিঠুন।

অসুস্থতা থেকে উঠেই তিনি দৌড়ে বেরাছেন উত্তর বঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ। আর এবার তিনি প্রচার করবেন তাঁর পৈতৃক ভিটে উত্তর কোলকাতায়। এখনও সেখানেই ভোট দেন তিনি। এবার সেই কেন্দ্রেরই প্রার্থীর হয়ে প্রচার করবেন।
তাপস রায়ের হয়ে এবার নিজের পাড়াতে প্রচারে আসছেন ঘরের ছেলে মিঠুন

সূত্রের খবর মিঠুনের রোড শো-র দিনক্ষণ এখনও স্থির হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে তাপস রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে মাত্র। তিনি জানিয়েছেন, দ্রুতই দিন ঠিক হয়ে যাবে।



