সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

Mamata Banerjee: শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁয় ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার কল্যাণীতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁয় ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার কল্যাণীতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিৎ দাসকে। অন্যদিকে, বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। এবার কি বিজেপির জেতা আসন ছিনিয়ে নিতে পারবে তৃণমূল? সেই চেষ্টাতেই জোরকদমে প্রচার করছেন দলের সুপ্রিমো।

আরও পড়ুন: সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের সই করিয়ে নেওয়ার অভিযোগ, জেল হেফাজতে বিজেপির মাম্পি

যে সন্দেশখালি নিয়ে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে সোচ্চার হতে দেখা গিয়েছে বিজেপিকে, সেখানে এই মুহূর্তে যেন সন্দেশখালি ইস্যুতে কিছুটা ব্যাকফুটে তাঁরা। পর পর দু’টো স্টিং ভিডিও আর তারপরেই যেন প্রশ্নের মুখে গোটা আন্দোলন। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য অনুসারে, সন্দেশখালির গোটা আন্দোলনটাই সাজানো এবং তা পরিকল্পিতভাবে করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে।

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা
সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

একই সঙ্গে আবার সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের সই করিয়ে নেওয়ার অভিযোগে জেল হেফাজতে গিয়েছেন বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পি। তিনি জামিনের আবেদন জানালেও তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

মঙ্গলবার প্রচারের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন সন্দেশখালি প্রসঙ্গে। মমতার মতে, এই মুহূর্তে দ্বীপাঞ্চলে যারা বিজেপি করেন তাঁরা আগে সিপিএম করতেন। ঠিক কী বলেছেন তৃণমূল সুপ্রিমো?

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

মমতার কথায়, “সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ! ওঁরা কারসাজিগুলো জানে। আপনারা খোঁজ নিন, সব ক’টা আগে সিপিএম করত। মা-বোনদের অসম্মান করেছে। না জানিয়ে যা খুশি লিখে নিয়েছে। সত্যের জয় আছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত