দেবের পিএ-র বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, কী বললেন ঘাটালের প্রার্থী?

DEV: আমার পাশে আছেন, তাঁদের আক্রমণ করার চেষ্টা করছে বিরোধী দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। অপর দিকে ঘাটাল লোকসভার প্রার্থী দেবের ব্যক্তিগত সহকারীর (পিএ) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

dev1 2

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সেলিব্রিটি এমপি-কাম-প্রার্থী দীপক অধিকারীর পিএ রামপদ মান্নার বিরুদ্ধে চাকরি করিয়ে দেবো বলে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । তবে এই অভিযোগের কোনও যুক্তিগ্রাহ্য প্রমাণ মেলেনি।

dev2 1

তাই এবার এমন অভিযোগ ওঠার পরও কার্যত রামপদ মান্নার পাশেই দাঁড়ালেন দেব। এই বিষয়টি নিয়েই দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা আমার সঙ্গে নির্বাচনে লড়ছেন, আমার পাশে আছেন, তাঁদের আক্রমণ করার চেষ্টা করছে বিরোধী দল।

দেবের পিএ-র বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, কী বললেন ঘাটালের প্রার্থী?

dev3 1

আমার মনে হয় তাতে কোনও লাভ হবে না। সৎ মানুষের কোনও ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত। ওরা যে কোনওভাবে জিততে চায়। যত এই সব করবে তত আমাদের ভোটের মার্জিন বাড়বে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর