বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

Amit Shah: শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁয় ভোটগ্রহণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁয় ভোটগ্রহণ। তার আগে সেখানে জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনিশের লোকসভায় এই কেন্দ্রটি জেতে বিজেপি। এবারেও তাঁদের প্রার্থী বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস। বিশ্বজিতের সমর্থনে এদিনই আবার কল্যাণীতে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি বাংলা পক্ষের

চলছে লোকসভা নির্বাচন। এবার প্রথমে বাংলা থেকে ৪০ আসনের লক্ষ্য নিয়ে ময়দানে নামে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই দিয়ে যান এই লক্ষ্যমাত্রা। এদিন বনগাঁর সভা থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশান্য নিয়ে বলেন, “বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ।”

বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ
বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

অন্যদিকে, মতুয়া অধ্যুষিত বনগাঁয় দাঁড়িয়ে অমিত শাহ ফের একবার বলে গেলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সিএএ হবেই। এই সিএএ নিয়ে লাগাতার বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতাকে চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, “সিএএ হবেই। আপনি আটকাতে পারবেন তো?”

বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

সঙ্গে শাহ আরও বলেন, “মতুয়া সমাজের মানুষকে আমি আশ্বাস দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন। বলছেন, সিএএ চালু হলে মানুষ সমস্যায় পড়বেন। আমি বলছি, বিভ্রান্ত হবেন না। নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কারও কোনও অসুবিধা হবে না। আবেদন করুন, নাগরিকত্বও পাবেন। সম্মানের সঙ্গে বাঁচতেও পারবেন। জিতলে শান্তনু ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন।”

বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন