গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাটা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসনই বিজেপির ঝুলিতে যায়। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে হতাশাই প্রাপ্তি হয়েছে শাসক দলের। তবে এই নির্বাচনে খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।
২০২১-এর বিধানসভা নির্বাচনে করোনার সময় এই বাংলা বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আট দফায় নির্বাচন করেছিল। ২৪-এ যেখানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসমে এক-দু দফায় ভোট হচ্ছে। সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত পরিযায়ী পাখিরা বাংলায় এসে প্রচার করতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাঁদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ।
গরমের দাবদাহের মধ্যেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গত শুক্রবারই প্রথম দফার ভোট শেষ হয়েছে। এই ভোটপর্বের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল...
নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।