মঙ্গলবার বালুরঘাট ও রায়গঞ্জে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র যাদবপুর। প্রার্থীরা তাঁদের প্রচার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
সন্দেশখালিকে কেন্দ্র করে বসিরহাট লোকসভা কেন্দ্র অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। তৃণমূল সূত্রে খবর, হাজি নুরুল ইসলামের অসুস্থতা বাড়লে প্রার্থী বদল করা হতে পারে। তবে তৃণমূল প্রার্থীর দাবি, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই। তবে এখন সুস্থ আছেন।
২০১৯ সালে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ২২ টি আসন পেয়েছিল, ২০১৪ সালে তারা পেয়েছিল ৩৪ টি আসন। ২০১৪ সালে মাত্র ২ টি আসনে জয় পাওয়া বিজেপি পাঁচ বছরের ব্যবধানে ১৮ টি সিট নিজের ঝুলিতে নিতে সক্ষম হয়।