প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও

আগামী ১৯ এপ্রিল থেকে দেশ তথা বাংলায় সাত দফার ভোট পর্ব শুরু হবে। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের তিন আসনে- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বাংলার এই ভাগ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। সোমবার আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে আসেন দলের তারকা সদস্য মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তারকাকে দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। তবে প্রচার চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। শরীর ভালো নেই বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার (BJP Candidtae Manoj Tigga)। আচমকাই কী হল তাঁদের?

প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও

আরও পড়ুন: প্রথমে তল্লাশি তারপর ট্রায়ালে বাধা, কপ্টার-বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

এদিন মনোজ টিগ্গাকে সাথে নিয়ে হুড খোলা গাড়িতে করে প্রচার চালান মিঠুন চক্রবর্তী। হঠাৎ অসুস্থ বোধ করেন। হুড খোলা গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে করে চলে যান। তারপর বিজেপি প্রার্থী কিছুক্ষণ পায়ে হেঁটে প্রচার করেন। পরবর্তীতে তিনিও অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে জানা যায়, প্রবল গরমের কারণেই এই অসুস্থতা।

প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও
প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও

শিয়রে লোকসভা নির্বাচন। আর মাত্র ৪ দিন পর থেকে শুরু হিয়ে যাবে গণতন্ত্রের সবচেয়ে বড় মহোৎসব। শেষলগ্নে প্রচারে জোর দিচ্ছে সমস্ত রাজনৈতিক দলই। পিছিয়ে নেই বিজেপিও। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা বাংলার মাটিতে আসছেন সেরকমই তারকারাও সামিল হচ্ছেন প্রচারে।

প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও

প্রচারের মাঝেই গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, শরীর ভাল নেই বিজেপি প্রার্থীরও

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে সাত দফার ভোট পর্ব শুরু হবে। বাংলাতেও ভোট হবে সাত দফায়। প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের তিন আসনে- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। তাই একেবারে শেষলগ্নে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত