রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকেরা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড। আগামী দিনে আইনি ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিলেন তিনি।
আরও পড়ুন: আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল


অভিষেকের বক্তব্য, “সারাবছর ধরেই তো তল্লাশি করছে। আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু আয়কর বিভাগের অফিসারেরা তাঁদের এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন। তল্লাশির পর তাঁরা বলেছেন, হেলিকপ্টারের ট্রায়ালও করা যাবে না। এটা তাঁদের অধিকারের মধ্যে পড়ে না।”

সঙ্গে তিনি আরও বলেন, “সার্চ করে ১০ পয়সাও পায়নি। কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে আমাকে বিব্রত করে চলেহে। সে করুক। আমার একজন রক্ষী মোবাইলে ভিডিও তুলেছিল ঘটনাটার। তাঁর ফোন জোর করে টেনে নিয়ে ভিডিও মুছে দেওয়া হয়েছে। এটা সংবিধান বহির্ভূত কাজ। আমরা আইনি পথে যা ব্যবস্থা নেবার নেব।”



প্রথমে তল্লাশি তারপর ট্রায়ালে বাধা, কপ্টার-বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের
প্রসঙ্গত, সোমবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তাঁর প্রচার করার কথা। সেই কারণেই পয়লা বৈশাখে বেহালার ফ্লাইং ক্লাবে কপ্টারের ট্রায়াল রান চলছিল। সে সময়েই হানা দেন আয়কর দফতরের আধিকারিকেরা। এই নিয়ে সঙ্গে সঙ্গেই সরব হন অভিষেক। আর এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেবার কথাও জানালেন তিনি।









