আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল

Mithun Chakraborty: সোমবার আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড-শো করলেন মিঠুন চক্রবর্তী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র ৪ দিনের অপেক্ষা। এরপরই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসন- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। একেবারে শেষলগ্নে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। সোমবার আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড-শো করলেন মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে দেখতে নামল জনতার ঢল।

আরও পড়ুন: গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

শিয়রে লোকসভা নির্বাচন। আর মাত্র ৪ দিন পর থেকে শুরু হিয়ে যাবে গণতন্ত্রের সবচেয়ে বড় মহোৎসব। শেষলগ্নে প্রচারে জোর দিচ্ছে সমস্ত রাজনৈতিক দলই। পিছিয়ে নেই বিজেপিও। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা বাংলার মাটিতে আসছেন সেরকমই তারকারাও সামিল হচ্ছেন প্রচারে।

আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল
আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল

সোমবার আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে রোড-শো করলেন মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়ি চেপে এদিন মহাগুরু স্বমেজাজে নামলেন প্রচারে। স্বাভাবিকভাবেই তাকে দেখতে উপচে পড়ল ভিড়। অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি। মিঠুনের গাড়িটিও বেশ জাঁকজমকের সঙ্গে সাজানো হয়।

আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল

আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল

এদিকে আবার প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। হুড খোলা গাড়ি থেকে নেমে হেঁটে প্রচার শুরু করেছিলেন মহাগুরু। সেই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়েছেন আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও।

আলিপুরদুয়ারে বিজেপির হয়ে মিঠুনের রোড-শো, মহাগুরুকে দেখতে জনতার ঢল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর