গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

Mamata Banerjee: সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া সমর্থনে এসে জোড়াফুল সুপ্রিমো রামনবমী নিয়ে সতর্ক করলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কোচবিহারের নির্বাচনী প্রচার থেকে আসন্ন রামনবমী নিয়ে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া সমর্থনে এসে জোড়াফুল সুপ্রিমো বললেন, “আগামী ১৭ তারিখ রামনবমী। এই দিনটা ওদের হিংসার দিন।”

আরও পড়ুন: উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে কানহাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস

আগামী ১৭ তারিখ রামনবমী। তার ঠিক দু’দিন পর থেকে শুরু লোকসভা নির্বাচন। গত বার রামনবমীকে কেন্দ্র করে শহরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখানকার বিজেপি প্রার্থী গুন্ডাদের মাফিয়া। আগের বারের শীতলখুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না।’’

গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

পাশাপাশি, মুখ্যমন্ত্রী বিজেপির ইস্তাহার নিয়েও সমালোচনা করলেন। বললেন, ‘‘ইস্তাহারে দেখলেন তো, আমি যা বলেছিলাম তাই হল। আমি আগে বলি, পরে সবাই সেটা বলে। ইউনিফর্ম সিভিল কোড ইস্তাহারে রেখেছে। দেশ তো বেচে দিচ্ছে। তফসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না।’’

গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসন- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ। সেই কারণে উত্তরবঙ্গে লাগাতার সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ তারিখ পর্যন্ত এই তিন কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনসভা করার পর অসমে যাবেন তিনি।

গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা
গুলি চালিয়ে দেবে, রামনবমী নিয়ে সতর্ক করলেন মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত