উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে কানহাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস

Kanhaiya Kumar: নির্বাচনে তাঁর পুরনো দল সিপিআই-এর টিকিটে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়েছিলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তর-পূর্ব দিল্লি থেকে কানহাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস। রবিবার দিল্লিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। সেখানেই কানহাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারি। এদিন পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ মিলিয়ে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

আরও পড়ুন: এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ, সলমনের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

kong

উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে টিকিট দেওয়া হয়েছে কানহাইয়াকে। জন্মসূত্রে বিহারের বাসিন্দা কানহাইয়ার রাজনৈতিক উত্থান দিল্লিতেই। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) এক সময় দাপিয়ে বেড়াতেন একদা বামপন্থী নেতা।

kong2

ছাত্র রাজনীতি দিয়ে হাতেখড়ি হওয়া কানহাইয়ার লোকসভায় লড়াই এই প্রথম নয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর পুরনো দল সিপিআই-এর টিকিটে বিহারের বেগুসরাই থেকে ভোটে লড়েছিলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা। কিন্তু বিজেপির গিরিরাজ সিংহের কাছে হারতে হয় তাঁকে।

উত্তর-পূর্ব দিল্লি আসন থেকে কানহাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস

rahul 3

২০২৩ সালে তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত করা হয়। প্রসঙ্গত, উত্তর পূর্ব দিল্লিতে বিজেপির হেভিওয়েট তারকা মনোজ তিওয়ারি প্রার্থী হিসাবে আছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তাবড় নাম কানহাইয়া কুমারকে প্রার্থী করেছে কংগ্রেস। উত্তর পূর্ব দিল্লির হাইভোল্টেজ এই ভোট যুদ্ধে শেষ হাসি কার, ত সময়ই বলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর